Friday, October 5, 2012

►পূর্ব সাইবেরিয়ায় তাপমাত্রা এত নিচেনেমে যেতে পারে যে, অনেক সময় মানুষের আর্দ্র নিঃশ্বাস বেরিয়ে আসার পরই জমে বরফে পরিণত হয় ।

►পূর্ব সাইবেরিয়ায় তাপমাত্রা এত নিচেনেমে যেতে পারে যে, অনেক সময় মানুষের আর্দ্র নিঃশ্বাস বেরিয়ে আসার পরই জমে বরফে পরিণত হয় ।
► এক হিসাবে দেখা গেছে, যদি মহাশূন্য থেকে এক কিউবিক কিলোমিটার সাইজের খনিজ উপাদান সমৃদ্ধ কোনো অ্যাসট
েরয়েড বা গ্রহাণু পৃথিবীতে আনা হয়, তার দাম দাঁড়াবে কোটি কোটি টাকা । কারণ গ্রহাণুর এই খনিজ উপাদান থেকে যে নিকেল পাওয়া যাবে, তা দিয়ে প্রায় ২০০ বছরের চাহিদা মিটবে পৃথিবীর । এছাড়া যে ইস্পাত পাওয়া যাবে, তা দিয়ে পৃথিবীর সব কল-কারখানা চলতে পারবে টানা পনেরো বছর ।
► এক জরিপে দেখা গেছে, পুরুষ নারীর চেয়ে মিথ্যা বলার বেলায় বেশি পটু । মেয়েদের চেয়ে ছেলেরা দ্রুত অসঙ্গতিপূর্ণ হাসি এবং বেসুরো কণ্ঠস্বর ধরে ফেলতে পারে ।
► সূর্যের কেন্দ্রে প্রতি বর্গ ইঞ্চিতে চাপের পরিমাণ ৭০০ মিলিয়ন টন । এ চাপের ফলে পরমাণু সব গুঁড়িয়ে গিয়ে অভ্যন্তরীণ যে প্রতিক্রিয়া হয়, তার ফলে তেজস্ক্রিয় বিকিরণের মাধ্যমে আলো এবং উষ্ণতার সৃষ্টি ।
►স্পঞ্জের একটা প্রজাতি হচ্ছে রেড স্পঞ্জ । এই স্পঞ্জ যদি ছোট ছোট অসংখ্য টুকরায় বিভক্ত হয়ে যায়, তবু মরে যায় নাএরা । প্রতিটিই আলাদা আলাদা স্পঞ্জে পরিণত হয় । বরং সব ক'টি স্পষ্ট টুকরা এক হওয়ার সুযোগ পেলে আবার পুনর্গঠিত হয় আগের আকারে ।
► সারা পৃথিবীতে দুটি মাত্র স্তন্যপায়ী প্রাণী ডিম পেড়ে থাকে । এরা হচ্ছে প্লাটিপাস এবং এডিনা ।
►পাখিদের মধ্যে সবচেয়ে বড় উটপাখি, ছুটতেও পারে বেশ । একটা উটপাখি ঘণ্টায় ৪০ মাইল বেগে ছুটতে পারে । মজার ব্যাপার হচ্ছে, এক মাস বয়সের উটপাখি ছানাও পূর্ণ বয়স্ক পাখির মতো একই গতিতে ছুটতে পারে । একটি উট পাখির ডিম সেদ্ধ হতে ৪০ মিনিট পর্যন্ত সময় লাগে ।

No comments:

Post a Comment